এই গবেষণা প্ল্যাটফর্মটি তাদের জন্য, যারা ঐতিহ্যগত প্রথা বা অন্ধ অনুকরণ থেকে মুক্ত হয়ে নিজস্ব বিবেক ও বুদ্ধিকে কাজে লাগিয়ে স্থান-কাল-পাত্রের ঊর্ধ্বে উঠে কুরআনকে একটি সর্বজনীন দায়বদ্ধতার ব্যবস্থা হিসেবে উপলব্ধি করতে আগ্রহী।
কুরআন অধ্যয়নে দেখা যায়, এর মূল বার্তা অনুধাবনের জন্য কয়েকটি মৌলিক শব্দমূলের (Root Words) প্রাসঙ্গিক ও মূলানুগ অর্থ জানা অত্যন্ত জরুরি। যেমন: দ্বীন, ইলাহ, ইবাদত, সিজদা, মসজিদ, সালাত, সিয়াম, হজ্জ, কুরবানী, যাকাত ইত্যাদি। এ শব্দগুলোর মূল আভিধানিক ও কুরআনিক প্রেক্ষাপট অনুধাবন না করার দরুন কুরআনের সার্বজনীন বার্তা প্রায়শই সংকুচিত ও সীমিত ব্যাখ্যায় আবদ্ধ হয়ে পড়ে। যখন এসব শব্দমূলের আভিধানিক অর্থ ও প্রাসঙ্গিকতা স্পষ্ট হয়, তখন মানবজীবনে কুরআনের বাস্তব ভূমিকা ও সামাজিক দায়বদ্ধতা সহজভাবে প্রতিভাত হয়।
মানুষের বোধশক্তি না থাকলে কোনো সংহিতার গুরুত্ব প্রকাশ পায় না। পরম করুণাময় মানুষকে জ্ঞান-বুদ্ধি ও বিবেক দিয়েছেন সত্যকে অনুধাবন করার জন্য। কুরআন মানুষকে শিখিয়েছে সত্য ও দায়বদ্ধতা উপলব্ধি করতে—কোনো কৃত্রিম আচার-সর্বস্ব ধর্মীয় প্রথা তৈরি করতে নয়। কিন্তু প্রায়শই মানুষ সেই বিবেককে কাজে না লাগিয়ে অযথা বিতর্ক ও বাহ্যিক অনুষ্ঠান সর্বস্বতায় লিপ্ত হয় (১৮:৫৪, ২২:৩, ৪০:৪)।
প্রথাগত আনুষ্ঠানিকতার আড়ালে মূল নৈতিক দায়িত্ব আড়াল হয়ে গেলে স্রষ্টা নির্ধারিত সহজ-সরল ও মানবকল্যাণমুখী পথটি বাধাগ্রস্ত হয়। অথচ যুগে যুগে নবী-রাসূলগণের মূল মিশন ছিল অসত্য ও অন্যায় ব্যবস্থা দূর করে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নৈতিক সমাজ প্রতিষ্ঠা করা।
পাঠক ও গবেষকদের অধ্যয়নের সুবিধার জন্য এই প্ল্যাটফর্মে নিম্নোক্ত উপাদানগুলো নিয়মিত সংকলিত ও বিশ্লেষণ করা হচ্ছে—
আল্লাহর অশেষ কৃপায় মৌলিক শব্দসমূহের আভিধানিক বিশ্লেষণ ও প্রাসঙ্গিক সমন্বয় নিয়ে এই গবেষণামূলক প্রয়াস চালানো হয়েছে। প্রত্যাশা করি, এই প্রচেষ্টা প্রতিটি সচেতন পাঠককে চিন্তা করতে, যুক্তি দিয়ে সত্য অন্বেষণ করতে এবং সৃষ্টিকর্তার নির্দেশিত দায়বদ্ধতার ব্যবস্থাকে নতুন দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করতে সহায়তা করবে।
← মূল তালিকায় ফিরুন