← 'গাইন' (غ) বর্ণ তালিকায় ফিরে যান
১৯/২. রুট: غ ي ظ (গ–য়–য)
কুরআনে মোট এসেছে: ১১ বার
মূল অর্থ: ক্ষোভ / ক্ষুব্ধ
💡 মূল ধারণা:

অন্তর্দাহ, অভ্যন্তরীণ জ্বালা, তীব্র বিরক্তি, তুষের আগুন; অর্থাৎ মনের গহীনে জমে থাকা তীব্র অসন্তোষ বা ক্ষোভ। এখানে ক্ষোভ হলো অভ্যন্তরে সঞ্চিত তীব্র অসন্তোষ বা অন্তর্দাহের নাম, আর ক্ষুব্ধ হলো সেই ক্ষোভগ্রস্ত অবস্থায় থাকা ব্যক্তি বা সত্তার গুণাবস্থা/ক্রিয়াগত প্রকাশ।

শব্দরূপ:
غَيْظ (গাইজ)
বিশেষ্য
অর্থ: ক্ষোভ
يَغِيظُ (ইয়াগীজু)
ক্রিয়া
অর্থ: ক্ষুব্ধ করে
تَغَيُّظ (তাগায়্যুজ)
বিশেষ্য
অর্থ: ক্ষোভ
غَائِظُونَ (গাইজূন)
কৃদন্ত পদ
অর্থ: ক্ষুব্ধকারীগণ
আয়াতসমূহের তালিকা:

এই রুট থেকে আসা মোট ১০টি আয়াতে ১১ বার আয়াতের সিরিয়াল:
[ ৩:১১৯ (২ বার), ৩:১৩৪, ৯:১৫, ৯:১২০, ২২:১৫, ২৫:১২, ২৬:৫৫, ৩৩:২৫, ৪৮:২৯, ৬৭:৮ ]