← ২৭ নং বর্ণের রুট তালিকায় ফিরে যান

২৭/১. রুট: هـ د ي (হ-দ-য়) মোট ৩১৬ বার এসেছে।

মূল অর্থ / প্রতিশব্দ: দিশা / দিশাপ্রাপ্ত / দিশাদাতা।
মূল ধারণা: সঠিক পথের দিশা দেওয়া, লক্ষ্য বা গন্তব্যের দিকে পথ বা চিহ্ন সুনির্দিষ্ট করে দেওয়া।
(মূল শব্দ "দিশা"-কে স্থির রেখে পদ ও কাল অনুযায়ী (ক্রিয়াপদ, দ্বিবচন, বহুবচন ইত্যাদি) সামান্য ব্যাকরণগত রূপান্তর করলে এটি সব প্রেক্ষাপটেই মানানসই হয়।)

মূল রুট থেকে আসা বিভিন্ন রূপের শব্দসমূহ:

হুদা / হিদায়াহ (هُدًى) = দিশা (বিশেষ্য/ভাববাচক)।
হাদিন / আল-হাদী (هَادٍ / الْهَادِي) = দিশাদাতা (কর্তৃবাচ্য - একবচন)।
ইহতাদা / ইয়াহতাদী (اهْتَدَى / يَهْتَدِي) = দিশাপ্রাপ্ত হওয়া / দিশা পাওয়া (ক্রিয়াপদ)।
আহদা (أَهْدَى) = অধিকতর দিশাপ্রাপ্ত / উত্তম দিশাদাতা।