بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
"পরম মমতাময়, সদামমতাবদ্ধ আল্লাহর নামে।"
১:১
الْحَمْدُ
সকল প্রশংসা
لِلَّهِ
আল্লাহর জন্য
رَبِّ
প্রতিপালক
الْعَالَمِينَ
সর্ব-জ্ঞাতসমূহের
উচ্চারণ: আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন
"সকল প্রশংসা সর্ব-জ্ঞাতসমূহের প্রতিপালক আল্লাহর জন্য।"
১:২
الرَّحْمَٰنِ
পরম মমতাময়
الرَّحِيمِ
সদামমতাবদ্ধ
উচ্চারণ: আর-রহমানির রহীম
"পরম মমতাময়, সদামমতাবদ্ধ।"
১:৩
مَالِكِ
কর্তৃত্বকারী
يَوْمِ
সময়ের
الدِّينِ
দায়বদ্ধতার
উচ্চারণ: মালিকি ইয়াওমিদ্দীন
“দায়বদ্ধতার সময়ের কর্তৃত্বকারী।”
১:৪
إِيَّاكَ
তোমারই
نَعْبُدُ
আমরা দাসত্ব করি
وَإِيَّاكَ
এবং তোমারই
نَسْتَعِينُ
আমরা উৎস খুঁজি
উচ্চারণ: ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তায়ীন
“আমরা তোমারই দাসত্ব করি এবং আমরা তোমারই উৎস খুঁজি।”
১:৫
ٱهْدِنَا
আমাদেরকে দিশা দাও
ٱلصِّرَٰطَ
পথের
ٱلْمُسْتَقِيمَ
সুদৃঢ়
উচ্চারণ: ইহদিনাস সিরাত্বাল মুস্তাকীম
"আমাদেরকে সুদৃঢ় পথের দিশা দাও।"
১:৬
صِرَاطَ
পথ
الَّذِينَ
যাদের
أَنْعَمْتَ
অনুগ্রহ করেছ
عَلَيْهِمْ
তাদের উপর
উচ্চারণ: সিরা-তাল্লাজীনা আন‘আমতা ‘আলাইহিম।
"যাদের উপর অনুগ্রহ করেছ তাদের পথ।"
১:৭
غَيْرِ
তাদের ব্যতীত
الْمَغْضُوبِ
ক্রোধগ্রস্ত
عَلَيْهِمْ
যাদের উপর
وَلَا
এবং না
الضَّالِّينَ
ভ্রান্তদের
উচ্চারণ: গইরিল মাগদূবি ‘আলাইহিম ওয়া লাদ-দ্বাল্লীন।
"তাদের ব্যতীত, যাদের উপর ক্রোধগ্রস্ত এবং ভ্রান্তদের না।"