بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
"পরম মমতাময়, সদামমতাবদ্ধ আল্লাহর নামে।"
১০৯:১
قُلْ
বলো
يَا أَيُّهَا
হে
الْكَافِرُونَ
আচ্ছাদনকারীগণ
উচ্চারণ: ক্বুল ইয়া-আইয়ুহাল কা-ফিরূন।
"বলো, হে আচ্ছাদনকারীগণ!"
১০৯:২
لَا
না
أَعْبُدُ
আমি দাসত্ব করি
مَا
যার
تَعْبُدُونَ
তোমরা দাসত্ব করো
উচ্চারণ: লা- আ‘বুদু মা- তা‘বুদূন।
"আমি দাসত্ব করি না তোমরা যার দাসত্ব করো।"
১০৯:৩
وَلَا
এবং নও
أَنْتُمْ
তোমরা
عَابِدُونَ
দাসত্বকারী
مَا
যার
أَعْبُدُ
আমি দাসত্ব করি
উচ্চারণ: ওয়া লা- আন্তুম ‘আ-বিদূনা মা- আ‘বুদ।
"এবং তোমরা দাসত্বকারী নও আমি যার দাসত্ব করি।"
১০৯:৪
وَلَا
এবং নই
أَنَا
আমি
عَابِدٌ
দাসত্বকারী
مَا
যার
عَبَدْتُمْ
তোমরা দাসত্ব করো
উচ্চারণ: ওয়া লা- আনা ‘আ-বিদুম মা- ‘আবাত্তুম।
"এবং আমি দাসত্বকারী নই তোমরা যার দাসত্ব করো।"
১০৯:৫
وَلَا
এবং নও
أَنْتُمْ
তোমরা
عَابِدُونَ
দাসত্বকারী
مَا
যার
أَعْبُدُ
আমি দাসত্ব করি
উচ্চারণ: ওয়া লা- আন্তুম ‘আ-বিদূনা মা- আ‘বুদ।
"এবং তোমরা দাসত্বকারী নও আমি যার দাসত্ব করি।"
১০৯:৬
لَكُمْ
তোমাদের জন্য
دِينُكُمْ
তোমাদের দায়বদ্ধতা
وَلِيَ
এবং আমার জন্য
دِينِ
আমার দায়বদ্ধতা
উচ্চারণ: লাকুম দীনুকুম ওয়া লিয়া দীনি।
"তোমাদের জন্য তোমাদের দায়বদ্ধতা এবং আমার জন্য আমার দায়বদ্ধতা।"