সূরা আন-নাস্‌র

সূরা ১১০ | আয়াত: ৩ | মাদানী
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
"পরম মমতাময়, সদামমতাবদ্ধ আল্লাহর নামে।"
১১০:১
إِذَا যখন
جَاءَ এলো
نَصْرُ সহায়তা
اللَّهِ আল্লাহর
وَالْفَتْحُ এবং সেই উন্মুক্ততা
"যখন এলো আল্লাহর সহায়তা এবং সেই উন্মুক্ততা।"
১১০:২
وَرَأَيْتَ এবং তুমি দেখবে
النَّاسَ মানবসমষ্টিকে
يَدْخُلُونَ প্রবেশ করতে
فِي মধ্যে
دِينِ দায়বদ্ধতার
اللَّهِ আল্লাহর
أَفْوَاجًا দলে দলে
“এবং তুমি মানবসমষ্টিকে দেখবে আল্লাহর দায়বদ্ধতার মধ্যে দলে দলে প্রবেশ করতে।”
১১০:৩
فَسَبِّحْ সুতরাং তুমি সচল থাকো
بِحَمْدِ প্রশংসাসহ
رَبِّكَ তোমার প্রতিপালকের
وَاسْتَغْفِرْهُ এবং তাঁর ক্ষমা অন্বেষণ কর
إِنَّهُ নিশ্চয়ই তিনি
كَانَ হচ্ছেন
تَوَّابًا প্রত্যাবর্তনগ্রাহী
“সুতরাং তুমি সচল থাকো তোমার প্রতিপালকের প্রশংসাসহ এবং তাঁর ক্ষমা অন্বেষণ কর। নিশ্চয়ই তিনি হচ্ছেন প্রত্যাবর্তনগ্রাহী।"